চোখ বুজে এলো আমাদের প্রেমের সুবাসের ধুঁয়ায়
যখন গভীরে যাই__মনে হয় পুথিবীর তল পাওয়া দুষ্কর
যখন উপরে উঠি__মনে হয় সবকিছু বাতাসের কারুকাজ।
যখন তুমি চোখে চোখ রাখো__মনে হয় পৃথিবীটা সত্যি সুন্দর
যখন কাছে থাকো, আহা ! কত সুন্দর ফুরফুরে মেজাজ।
যখন খুলে ধরো বুকের পাঠ
মনে হয় পবিত্র এক গ্রন্থের পুষ্ঠা উল্টালে তুমি
তোমাকে অধ্যয়ন মাত্র সুশোভিত হলো শুন্যমাঠ
অমনি স্বর্গের স্বাদ পেলাম__তোমাকে চুমি।
কামনাঘ্রাণস্নাত সুবাসে মদির হতে থাকলো রাত
তুমিও উন্মাদ হতে থাকলে যেন অকস্মাৎ
বিনাতারে বেঁধে চালান করে দিলে __যেন স্বর্গলোকের দুয়ার
তোমার সাথে খেলা চললো পাশা আর জুয়ার।
আঁধার ঢেলে দিলো আমাদের, আমরা সন্তর্পণে ঢুকলাম এক প্রাচীন গুহায়
চোখ বুজে এলো আমাদের প্রেমের সুবাসের ধুঁয়ায়।
২৩.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




