ক্যাম্পাস-প্রেম
সকালের নরমরোদে হলুদাভ হাতে দিলে একটি গোলাপ
সফেদ আলোর বিচ্ছূরণে প্রাণে জাগলো স্পন্দন স্বর্গীয় প্রেমের
স্পর্শ পেলাম নরম দুটো গোল ডিমের
তারপর আমাকে খাওয়ালে রং চা এক কাপ।
ক্যাম্পাসের বৃক্ষরা অমনি উঠলো নেচে, বললো ভাইজান
গোলাপের মূল্য কিন্তু বুইজেন, দুঃখ দিয়েন না আফারে
এখানে কিন্তু ইঁদুর গুলো ধান খেয়ে রেখে যায় পাতান।
দূরে চলে যায় জ্ঞানী মেধারী বড়বাড়িগাড়ীর অফারে।
কত দেখিলাম, কত এলো গেলো আমাদের শান্তশীতল ছায়ায়
জড়ালো জীবনপণে কত গভীর গভীর ভালোবাসা মায়ায়
খুঁটে খুঁটে খেলো চিনি বৈয়ামের, দুষ্ট লাল লাল পিঁপড়া
জীবনের কোলাহলে, প্রেমে কতজন কতভাবে হলো অধীরা।
এখানে প্রাণগুলো প্রাণোচ্ছল আবেগে কোমলঘাসের মতোন তাজা
এখানে আসে ভালোবাসে, রাজা সবাই, কেউ নয় প্রজা।
১৪.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


