টিনেজ প্রেমের কবিতা
(বয়স : ১৩-১৮) তারা পড়বেন
শাফিক আফতাব..................
আমায় তুমি দিতেই পারে ছোট্ট একটি কথা
ভালোবাসি এই কথাটি আর একটি কবিতা।
আমায় তুমি রাখতে পারো তোমার মনের কোনে
সুখী তুমি করতেই পারে তোমার পেলব প্রেমে।
ভালো তুমি করতে পারো এই দুষ্টু বালকেরে
ঘুমায়ে তুমি দিতেই পারো তোমার মনের ঘরে।
রাতের কোলে দিতেই পারো তোমার গোপণ কথা
পুলক তুমি দিতেই পারে একটু নিরবতা।
আমায় পেয়ে পেতেই পারে সাত রাজারি ধন
আমায় তুমি করতে পারো একান্ত আপনজন।
হাতের মুঠোয় দিতেই পারো খাটি প্রেমের সনদ
আমায় তুমি দিতেই পারে তোমার কোমল মসনদ।
দুধের সাথে কলা মেখে খাওয়াতে পারে ভাত
বিশ্বাস তুমি করতে পারে মাথায় রেখে হাত।
১৪.১০.২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


