স্বরবৃত্তের গেরস্থালি
শাফিক আফতাব.............
আমায় তুমি দিতে চাইলে একটি সুুখের ঘর
ভালোবাসা দিতে চাইলে শূন্য মনের 'পর
আপন করে বাসতে চাইলে ভালো__
দুরীভূত করতে চাইলে মনের যত কালো
খুলে তুমি দিতে চাইলে তোমার অন্তর্বাস,
সংগোপণে দেখাইলে যে তারায় ভরা আকাশ
তোমায় আমি লিখে দিলাম একটি সুখের নীড়,
তোমায় নিয়ে বাঁধতে চাইলাম ছন্দসুনিবিড়__
ভালোবেসে তোমায়, আমি ধীরোদাত্ত বীর__
তুমি বললে তৎক্ষণাতই বিদ্ধ করি তীর।
তুমি বাসলে ভালো আমি যোদ্ধা হয়ে যাই__
তুমি ছড়া এই জগতে আর তো কেউ নাই।
এসো, সখা, ভালোবাসো হাতে রাখো হাত ;
তোমায় আমি ঠিক দেবো প্রেম অার দুধভাত।
১৪.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


