মা আর তুমি পাশাপাশি দু'নারী__
মায়ের কোল ছিলো প্রথম বিদ্যালয় আমার__তোমার দ্বিতীয়,
পৃথিবীর বস্তুজ্ঞান আর পরিচিতি আমার মায়ের কাছেই শিখি __
তুমি শেখালে ভালোবাসা আর নন্দনতত্ত্বের কঠিন সূত্রাবলি আর কী !
অধিক কর্মের ক্লান্তি নাশ করে দিলে__দিলে সারাব আর পানীয়।
দু'নারীই আমার চরিত্র গঠনে বিশেষ ভূমিকা রাখে__
একজন দেন অক্ষরজ্ঞান, স্নেহ, পরিপুষ্টতা, আর শুশ্রূষা __
আর একজন তুমি, __দাও__আশ্রয়, ছন্দ আর আর বৈশাখে
প্রথম বৃষ্টি,__আমি পেলব, জ্যান্ত আর কর্মকার, দাও আশা।
মূলত আমি তোমাকেই মা বলে ভুল করি__যন্ত্রযুগের ধকলে
আমি ক্লান্ত প্রাণ, তোমার কোলে মাথা এলাই যখন__মনে হয়
মা হয়ে তুমিই দিচ্ছো প্রেরণা প্রশান্তি আর আবহমানর নারীর অন্বয়
আমি তোমার আদর্শে কাজে বেরিয়ে পড়ি নরমরোদের সকালে।
মা আর তুমি পাশাপাশি দু'নারী__যেন চিরন্তন নারীর আদল
নারী তো নারী, শুশ্রূয়ায়, প্রেরণায় অভিন্ন, বাহিরে শুধু পালাবদল।
০৪.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


