বেদনার ভারে আমার টলটল করে চোখ__যেন বর্ষার ভরপুর মেঘ :
কষ্টে, আর যন্ত্রণায় জ্বরজ্বর__অশীতিপর বৃদ্ধের রুগ্ন নিশ্বাস,
আমি আর্ত, পীড়িত এক, আর মরে যাওয়া নদীর মন্থর বেগ __
কাউকে ভালোবেসে আমি পাইনি এতটুকু বিশ্বাস।
দুর্দিনে ব্যঙ্গ হাসিতে নেচেছে ক্কুড় ক্কুড় কুনোব্যাঙ __
আমাকে দেখে ফুটন্ত জল নির্গত করেছে উঁচিয়ে ঠ্যাঙ
কুকুরের মুতের মতোন। অট্টহাসিতে ঠাট্টায় বিদ্রুপ করেছে আমায় __
সয়ে গেছি যাতনাসকল আমি, কী আসে যায়, মানুষের নৃত্যে, কথায়।
সেইসব মানুষের পাপে প্রতিবছর ভূমিকল্প হয়, হয় জলোশ্বাস !
অন্তত মালথাস তাই বলে গেছেন, __ আমি ধর্মে বিশ্বাস
করি__তবু বলি, প্রতিটি পাপিষ্ঠ লোকের যদি পড়ে যেতো একটি করে অঙ্গ
কিংবা কপালে পড়তো পাপ চিহৃায়ক একটি প্রতীক, তাহল সাঙ্গ
হতো হয়তো এই সব ইতর মানুষের কুকর্মের ফিরিস্ত __
মানুষের দুঃখ দেখে আর কখনো করতে পারতো না খিস্তি।
০৪.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


