ছেলেটি দুধপাগল
সকাল আটটার নরম রোদ__রোদের ঝিলিক লেগেছে
চুলোর উপরে দুধে বলগ উঠছে কাঠের আগুনের জ্বালে
ঐ দিকে শিশু এক চোখ লেগে আছে
কখন টগবগ ফুটে যায়__সে পিয়ে কিংবা খাবে গিলে।
দূধের প্রতি ছেলেটির বেশ দুর্বলতা__
দেখলেই সে পান করার জন্য এক রকম পাগল হয়ে যায়
সকল ভিটামিন নাকি আছে__এবং রোগ প্রতিরোধ ক্ষমতা
ছেলেটি তাই গাভীটিরে প্রতিদিন লকলকে খাস খাওয়ায়__।
কেনো না খাস না খেলে স্তনে জমবে না দুধ
তারও খাওয়া হবেনা __কোনোমতে একফোটা,
আবহমান ছেলেটি ক্লাস করে শনি সোম বুধ
সে আবার মেপে দেখে ঠিক আছে না-কি বুকের কৌটা।
ছেলেটি দুধপাগল__তাই সে গাভীটি বেশ যত্ন করে
গাভীহীন সে থাকবে কেমনে শূন্য গোয়াল ঘরে।
০৪.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


