দৃষ্টিহীনতা, স্বপ্নহীনতা
শাফিক আফতাব...............
স্বপ্ন দেখিনা আর ভুলেও__চোখের সমস্যা হয়েছে ইদানিং,
দূরের জিনিস দেখতে পারিনা__স্বপ্ন তো দূরে থাকে__
তাই বাধ্যতামূলক স্বপ্ন দেখা বন্ধ হয়েছে আমার।
অথচ একদিন স্বপ্নে কত বিভোর থাকতাম__
তন্দ্রায় ঘুমে আর জেগে জেগে কত স্বপ্ন দেখতাম__
ঘোড়ার গাড়িতে চড়ে যাবো তেপান্তরের মাঠ__এক নীল পরী এসে আমাকে
নিয়ে যাবে তার কাচের বাড়িতে __ভালোবাসার প্রাঞ্জলতায় আমাকে
ভরিয়ে দেবে সে, জীবনের প্রতিটিদিন হবে নবান্নের উৎসব,
সত্য আর সুন্দরকে সাথী করে আমরা জীবনের পবিত্র ফুল ফোটাবো।
স্বপ্নরা মরে গেছে__মরা নদী আজ।
চোখে দৃষ্টিহীনতায় ঝাপসা দেখি__মরাস্বপ্নগুলো মৃত মানুষের মতোন কখনো জাগে
__অতিকাছে আসে,__একদম আমার সফেদ বালিশের কাছে__আমাকে প্রায় ঝাকা দেয়,
আমার মুঠোফোন নিয়ে টানাটানি করে__
আমি তবু ভুলেও স্বপ্নের শরীর ছুঁযে দেখিনা__
কেনো না আমার এমনিতেই এখন দৃষ্টিহীনতা আমার __অধিক স্বপ্ন দেখে আর আামি
বাকী দৃষ্টিটুকু হারাতে চাই না।
০৪.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


