আর্তের আর্তি
শাফিক আফতাব..............
আমি শুধু দুবেলা দুমুঠো ভাত চেয়েছিলাম__মোটা চালের ভাত
সাথে বনোজ লতাপাত হলেই চলতো__
আমি নির্বাহী চেয়ার চাইনি__চাইনি সিংহের আসন__তোমাদের মতোন বিলাস চাইনি
চাইনী বিদেশী নারী ফর্সা দেহ, কাচের বোতলে রঙিন জল, মদির রাতের কলকোলাহল।
তোমরা নিরন্ন মানুষের কথা বলো রাজপথে
আর্তমানবতার কথা বলো__অথচ কালোকে সাদা করতে তোমরা তুখোর যাদুকর
কয়েকটি কানাকড়ি নিয়ে ব্যবসায় নেমে তোমরা এখন কোটি টাকার মালিক এখন
ধনলক্ষ্মী তোমাদের ধন দিলো__মান দিলো__তোমাদের পচল খাদ্যগুলোই হতো
আমাদের প্রথমশ্রেণির খাবার__অথচ কাগজে, কলমে এক
আর মুখের কথায় তোমরা আরেক। তোমরা বড় হও__তোমাদের উর্বর ক্রোমোজমের
মেদুল পুত্র __নাম কামাক__দেশের আর দশের অার আমরা না খেয়ে মরি।.......
০৪.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


