কামজ
শাফিক আফাতাব............
শাড়ির ভাজেঁ উড়ে যায় নীলফড়িং___গোল চাঁদের দেহ ফেটে যৌবন উপচে পড়ে,
পাশাপাশি থাকি__কথা না বলে ফোনে দাও রিং__পুলক জমে অর্ন্তগত গহবরে।
পৃথিবীর পাতালে যেতে মাতাল হই আমি যেন বায়না ধরা অবুঝ বালক __
আমাকে কিনে দিতেই হবে একটি ট্রেন কিংবা প্লেন ;
আমি খাবো দুধভাত__অথচ ওদিকে না উঠতেই দুধের বলক,
বিছানা পেতে বসে থাকে__আমার অনামিকা সেন।
আমি শালকাঠে দুধ জ্বাল দেই__আগুন জ্বালাই__ধীরে ধীরে জ্বালাই কড়িকাঠ,
দহনে ধীরে ধীরে আসে আবহমান দুধের বলক __
চাষযোগ্য হয়ে আসে আমাদের উর্বর ফসলি মাঠ
দুজনার মনে তখন আনন্দের ভার__আলো জ্বলে এক ঝলক।
তুমি নিবিড় হলে, আমি ক্রমশ জ্ঞানশূন্য এক আদিম মানব __
নদী নক্ষত্র আর নীলিমার ভীড়ে তখন বয়ে যায় পুলকের বাতাস,
তোমার চোখে মুখে চুলে বুকের ফুলে উড়ে যায় সাদা সাদা ঝাঁক ঝাঁক হাঁস।
তোমাকে পেয়ে, সবটুকু নির্যাস নিংড়ে__আমি পাই পুলকিত স্বর্গের অনুভব।
০৪.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


