অন্তর্লোক
শাফিক আফতাব............
মৃত্তিকার চাক ঠেলে উঠে আসে পুলকের অঙ্কুর__আলোবাতাসের ভেতরে আসে,
অলস লোকের মতোন ব্যথা সারাবার জন্য গা টিপে টিপে চায় __
নরসুন্দর যে ভাবে টিপে টিপে সুন্দর করে মাথা দেহ__অমন হাতের চাপায়__
কিংবা ল্যাকোলিথ পর্বত অনেক গরম জ্বালা নিয়ে সে যেমন বসে ।
কী এক আজব ফল, আজব বাজিকরের খেলা চায় সে,
বাজিকর মনের আনন্দে আবার শিশুর মতোন লাটিম নিয় খেলে __
বাজিকরের যাদুস্পর্শে কী সুন্দর নান্দনিক হয় মাসে মাসে,
কী শান্ত ঘুমে থাকে, বৈশাখের মেঘের দুফোটা সুবাসিত জল পেলে।
কী হাওয়ার প্রাণ ! জ্বিনের মতোন দেহহীন পড়ে থাকে আমাদের আত্মায় __
'করি মানা কাম ছাড়েনা মদনে' __বলে লালন সাঁই রচনা করেন অমর গান
তারি ব্যঞ্জনায়__পুড়ে পুড়ে আমরা সাড়া হই__কোন অজানায়
যাই__সেই হাওয়ার প্রাণ এসে আজ লেগে থাকে দেহে__তার ব্যথা অফুরান।
দ্বাদশীর রাতে__মনের প্রাণে কত সুধা কত পুলক আর কত আদিম গান__
প্রেমের জলে ভেসে ভেসে আমরা করি নদীর জলে স্নান।
০৫.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


