অবলোকন
শাফিক আফতাব.............
শান্তি কোথাও নেই__তবু শাদা পায়রা খুঁজি__প্রতিদিন পাড়ি দেই অথই সমুদ্র
এ অফিসে যাই __ও অফিসে যাই __ফাইল পুটআপের প্রক্রিয়া দেখি,
আমার ধাঁ ধাঁ লাগে__ফাইলগুলি কী সুন্দর চাইনিজ খায়__পার্ক ঘুরতে যায়
আদিমরসের সরবত ঢকঢক করে গিলে, মেয়েরা অভ্যস্ত পিলে।
আমি অজস্র নিবার্হী চোখে তাকাই__দেখি পক্ষপাততার কুদৃষ্টি
দলবল আর সোনার মোহরের লাগি__কিংবা একমুষ্টি পুলকের দানা পেতে
কত কারসাজি।
আমি নানবতার দুফোটা জলের জন্য হাভাতে মানুষের মতোন দারস্থ হই কতজনের,
কত অট্টহাসি আমাকে ঠাট্টা করে __
আমি ঘরে ফিরে অাসি__প্রিয়তমার চোখে চোখ রাখি
দেখি অবিশ্বাস আর সন্দেহের কুয়াসায় ছেয়ে গেছে চোখের তারা
আমি গাদা গাদা বইয়ের পৃষ্ঠা উল্টাই__সেখানেও দেখি মুদ্রন-প্রমাদ
আমি ফ্রিজ খুলে ফল খেতে যাই__সেখানেও ফরমালিন,__আমি একগ্লাস জল খেতে চাই
প্রিয়তমা বলে__বিদ্যুত ছিলো না, পানি ফুটানো হয়নি।
তাহলে দেশময় একি ভেজালে গহবর__শুধু বিকল্প ব্যবস্থার পথ
সবকিছু পঙ্কিল হয়ে গেলো ?__আমি হাত পা ছেড়ে ঘুমোতে গেলাম__দেখি
ইঁদুরগুলো বইয়ের পৃষ্ঠাগুলো ক্রমাগত কেটে চলেছে __একটি কুকুর আমাকে তাড়া করেছে
আর তিনরাস্তার মোড়ে লগ্ন হয়ে হয়ে আছে জোড়া জোড়া কুকুর__
মানুষের লুঙ্গির খুটিঁ খুলে খুলে যাচ্ছে।
ঘুমের ভিতরেও শান্তি হারাম করে দিলো__এইসব ইতরপ্রাণীবিশেষ__
০৫.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


