প্রেমের সূত্র আর ক্ষমতাবল।
শাফিক আফতাব..................
পাকা পেয়ারার মতোন মড়মড় করে চেবে খেলাম পুলকগুলো,
বহুদিনে ক্ষুধার্থ আত্মা ঠাণ্ডা হয়ে এলো __
রাতের সাদা অার গোলচাঁদটারে মনে হল নরম রুটি
আবহমানতার দিঘিতে আমি খেলাম লুটোপুটি।
এখন প্রায়ই ক্ষুধার্থ থাকি__
আনন্দ আর পুলকদের ঢকঢক গিলে থেতে চায় তৃষ্ণাতুর উদর,
কত করে খাই তবু শূন্য থাক মনের সদর __
সবটা সময় উড়ে বেড়ায় মনপাখি।
বিহনে আজ লেহনের আকাঙ্ক্ষা ক্রমশ যায় বেড়ে
তুমি বসে থাকে যেন গরম ভাত বেড়ে
গ্রাসে গ্রাসে গিলে খাই আবহমান ভাতের দানা
ক্রমশ তুমি হয়ে আসো অত্যধিক বেগানা।
টাটকা ফলের মতোন, পেকে পেকে থাকো তুমি ডাইনিং টেবিলে,
তোমাকে চেবে কেমড়ে খেতে থাকি__প্রেমের সূত্র আর ক্ষমতাবলে।
০৬.১১.২০১৩
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


