সোনার মোহর ঢেকের রাখো নন্দিনী__
শাফিক আফতাব.............
সোনার মোহর ঢেকের রাখো নন্দিনী__বন্দিনী করে রাখো
সাতরাজার ধনের মতোন আগলে রাখো।
স্বর্গের সোনালী ফল সজনি__এমন যতনে রাখো।
দেখে দেখে চনমন করে মন
কলিজার ভেতর কেমন মোচড় লাগে
কত সৌন্দর্যের লীলাভুমি সজনি__কত সুধা অনুরাগে।
রাজার দুলালরে তুমি কত নিবীক্ষার পর
বসিয়ে দাও সেই যুগল ফলের পর
রাত্রি মদির হয়__আর হয় কত মনোহর।
কত সুরা কত সুধা সেই জোড়া ফুলে
আচমকা কে পাঠায় সেথা মনের ভুলে
কত পুলক জমা থাকে সজনি__সাদা দুধের জলে।
সোনার মোহর ঢেকে রাখো সজনি__অমূল্য রতন ঢেকে রাখো।
আমারে তুমি কোন সুরালোকে মাখো।
০৬.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


