ক্ষুধার সুধা লেগে থাকে মুধুর পুলকে
শাফিক আফতাব................
আমি নগরীর পথে এখন ভীষণ ক্ষুধার্থ আর্তমানুষ,
অবগাহনের দহনে পুড়ে যাই সর্বদা,
আমি অনন্তে হারাতে চাই খুলে আমার কুরুষ,
আমার ভিতরে এখন কিসের যেন ধাঁ ধাঁ।
এই শীতের আসন্ন হিম হাওয়ায় __
অজস্র নীল নীল ফড়িং উড়ে যায়,
ভিতরে ক্ষুধার সুধা লেগে থাকে মুধুর পুলকে
তোমাকে পাই যেন কোন সুরালোকে।
ভোগের চেয়ে উপভোগ বড় হয়,
পাবার চেয়ে কল্পনা __
কামের চেয়ে প্রেম বড় হয়,
সুখের চেয়ে বেদনা।
তোমাকে পেয়েছি অমি হৃদয়ের সুরালোকে
মন যে দিয়েছিলে এক বৈশাখে।
০৬১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


