আমি জীবনে একবার হেসেছিলাম
শাফিক আফতাব.............
সেই আমি কবে হেসেছিলাম___বাবার মৃত্যুর সময়
আর হাসি নি।
হাসির সময় পাইনা আমি __
হাসি আমার জীবন থেকে উবেঁ গেছে।
মানুষ কত হাসে__হাসিতে বাতাসগুলো ভারি করে তোলে,
অট্টহাসিতে বাঁশীতে তোলে বিদ্রুপের সুর,
কোমল হাসিতে ভোলায় কঠিন নারীর মন,
নরম হাসিতে বাগায় টেন্ডারফাইল__
চৌম্বক হাসিতে ছিঁড়ে খায় নারীর নরম শরীর।
হাসিতে কেউ স্বাস্থ্য ভালো করে__
অজস্র হাসির জোয়ারে ভাসে দেশ,
আমার কোনো হাসি নেই
আমি শুধু জীবনে একবার হেসেছিলাম,
বাবার মৃত্যুর সময়__
আর হয়তো হাসবো মায়ের মৃত্যুর দিন।
০৬.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


