চলে গেছে মধুকাল
শাফিক আফতাব..................
গুচ্ছ গুচ্ছ গোলাপ দাও এখন__ফলফলাদি নিয়ে দেখতে আসো,
এখন বেশ ভালো করে ভালোবাসো তুমি__নিবিড় কাছে বসো।
এখন বেশ করে গল্পে মাততে চাও__দিতে চাও দীর্ঘ সময়,
দীর্ঘ সময় কাছে থাকতে চাও__আহা ! কত গভীর প্রণয়।
এখন বেশ ভালো জানো আমাকে__ মেধাবী বলে জানো,
এখন প্রভুর পরে আমাকে পুজ্য মানো।
অথচ এত কিছু চাইনি আমি__চাইনি এত গভীর প্রেম,
একটি শুধু গোলাপ চেয়েছিলাম নাগরিকা মেম।
একটি গোলাপে জন্য গেছে আমার যৌবনের কতগুলো বছর,
একটি বাক্যের জন্য গেছে কতগুলো প্রহর,
একটি মুহূর্তের জন্য নষ্ট হয়েছে কতগুলো কাজ,
একটি আনন্দের জন্য পর ছিলো দেশ আর সমাজ।
অথচ আজ যেন গুরুরগাড়ি ভরে নিয়ে এলে ভালোবাসার বোঝাই মাল
আমি যে মৃত এখন__চলে গেছে সময় আমার আর মধুকাল।
০৬.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


