একটি গোলাপের জন্য সাতটি বছর গেছে
শাফিক আফতাব...............
একটি গোলাপের জন্য সাতটি বছর গেছে, এই ক্যাম্পাসে,
একটি মধুর বাক্যের জন্য সাতটি বছর গেছে,
একটি মধুললগনের জন্য সাতটি বছর গেছে,
একটি নারীর ভালোবাসা পেতে সারাটি বছর গেছে।
তবু অকস্মাৎ কেউ এসে দেইনি একটি গোলাপ,
ভুল করে কেউ বলেনি :'ভালোবাসি তোমাকে'
স্বপ্নেও কেউ এসে পাশে বসেনি।
দুফোটা ফেলায়নি কেউ চোখের পানি।
জীবনের পাড় থেকে চলে গেছে কতগুলো বছর.
জীবনে পথ ঘেষে চলে গেছে কতগুলো ঘটনা,
সমাজের মধ্যে ঘটে কতই রটনা__
'তোমাকে ভালোবাসি' শুধু কেউ আমাকে বলেনা।
নিশ্চুপ পড়ে থাকি তাই অথর্ব এক অধ্যাপক
এই জীবন এমনই গেলো, হায় ! এখন দুর্বল পালক।
০৬.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


