শীত আসে শীত যায় সুমনা আসেনা
শাফিক আফতাব....................
আসন্ন শীতে ভেসে এলো ঘাসের ঘটনা __
কত সুন্দর লকলকে ছিলো আমার সুমনা,
কত সুন্দর নরম ছিলো সুমনা আমার,
কত রূপ অপরূপ মুখের খামার !
তাকে মনে হলো আজ নির্জন সন্ধ্যায়,
বিমোহিত মন মোর কী করি হায় !
একদিন মেলেছিলো তার নরম পাখা
একদিন খুলে দিয়েছিলো হাতের শাঁখা।
দিন গেছে রাত গেছে_সময় গেছে __
আমার সুমনার ভালোবাসা বেঁচে আছে
মন দিয়ে প্রাণ দিয়ে নিবিড় করেছিলো
মধুর গল্পে কতদিন বিকলে হয়েছিলো।
শীত আসে শীত যায় সুমনা আসেনা
আগের মতোন একদিও ভালোবাসে না।
০৬.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


