জীবন নাকি হতেই পারে অথই অগাধ
শাফিক আফতাব...........
তোমার জন্য নষ্ট হলো একটি জীবন
তোমার জন্য ভ্রষ্ট হলো আমার মন
তোমার জন্য কষ্ট হলো আমার অনেক
তোমার জন্য তুষ্ট তবু প্রেমিক এক
তোমার জন্য শিষ্ট তবু হইছে আমি
তোমার জন্য ধৃষ্ট দেখাই তোমার স্বামী
তবু তুমি পূর্ণ করে দিয়েছো আমায়
তোমার জন্য সময় কাটাই প্রার্থনায়।
ভালো থাকো সুখে থাকো এইতো চাই
তোমার মতো এই জগতে বন্ধু নাই।
তুমিই দিলে চোখটি মেলে দেখার সাধ
জীবন নাকি হতেই পারে অথই অগাধ
তুমি আমার পুঁজোর ফুল ভালোবাসা
ভালো থাকো সুখে থাকো ও বিপাশা।
০৬.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


