মা আর তুমি
শাফিক আফতাব............
মায়ের কাছে শিখেছিলাম বর্ণমালা
তোমার কাছে শিখলাম আবার রঙের খেলা
মা আর তুমি দুজন মিলে দিলে বোধ
কেমন করে ঋণ তোমাদের করবো শোধ
মায়ের পরে তুমি আমার আরেক মা
একই নারী খোলস বদল আর কিছু না।
মায়ের কোলে তাইতো অামি মাথা লুকাই
ছেলেবেলার একটু আদর যদি গো পাই।
যেদিন গেছে তা ফিরে কি কখনো ভাই
মায়ের খোজেঁ হন্য খুঁজি শুধু বৃথাই।
মা য়ে আমায় তোমার কাছে দিছে সপে
সেদিন থেকে মা তুমি যে পরিমাপে।
দুঃখ তুমি দাও যদি গো একটু খানি
কষ্ট পাবেন আমার যে ঐ মা জননী।
০৬.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


