আমার জীবনের সমস্ত সঞ্চয় তুমি যমুনার জলে ভাসিয়ে দিলে ......!!
শাফিক আফতাব..................
আমি আনন্দগুলো শুঁকোতে দিয়েছি তোমার বুকের পরে,
আমার পুলকগুলো তোমার কাছে আমানতে রেখেছি।
কথা দিয়েছিলে মা হারা ইতিমের মতোন আমার সঞ্চয়গুলো তুমি যতনে রাখিবে,
ঝড়ে ভেজাবে না, রোদে পোড়াবে না, কাউকে বিলাবে না__
প্রাকৃতিক ফ্রীজে অবিকল আমানত রাখিবে__
প্রথম গোলাপের মতোন আমাকে দেবে।
আমি আমার ভালোলাগাগুলো তোমার কাছে জমা রেখেছিলাম,
বিন্দু বিন্দু করে গড়ে তোলা ভালোবাসার সৌধ তোমাকে দেখার দায়িত্ব দিয়েছিলাম,
আমার প্রেমকে তোমার সিন্ধুকে আটকে রাখতে বলেছিলাম,
আমাকে দিতে পারো দুঃসময়ে, চোখের জল মুছে দিতে পারো ভালোবাসার স্পর্শে।
আমি কিছুই গোপণ রাখিনি,
গোয়েন্দা কর্মকতার মতোন জীবনের সঞ্চিত পূর্ণাঙ্গ তদন্তনথি তোমার কাছে রেখেছিলাম,
এমনকি একটি ফড়িং_এর উড়ে যাবার সৌন্দর্য__ সেটাও তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম,
জীবনকে যাতে তুমি সুন্দর চোখে অবগাহন করতে পারো।
জীবনের নির্যাস টপটপ শিশির যাতে তোমাকে ঋদ্ধ করে__
আমার জীবনের সমস্ত সঞ্চয় তুমি যমুনার জলে ভাসিয়ে দিলে ......!!
আমার জমানো ভালোবাসাগুলো ফেরত দিলে না।
০৭.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


