নগ্নলিরিক
শাফিক আফতাব............
ফুলের মতোন ফুটে আছো ফুলমানবী
কী সুন্দর বাঁকা চাঁদ উরুর ভিতর__!
কী সুন্দর গলে সেথায় পুলকের সর !
কী সুন্দর আলো বিলায় নিশিথের রবি!
আলগোছে ভালোবেসে তুমি কাছে আসো
নীরবে খসখস খুলি কাগজের ঠোঙ্গা __
ওদিকে গভীর হয়, গভীর গঙ্গা __
তখন তুমি আবার একটু কাশো।
এইরাতে তুমি হলে মদির মোহন
কত পুলকিত রাত প্রতি অনুক্ষণ
কত না সুধার বোল তোমার দেহেতে
গরম ভাতের ভাঁপ উঠছে তাতে।
অামি এক ক্ষুধাতুর নগ্বপথিক
তাই লিখে গেলাম আজ নগ্নলিরিক।
০৭.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


