তোমাকেই ভালোবেসে বৈষ্ণবকবি
শাফিক আফতাব...................
তোমাকে আমি আজ খুলে খুটেঁ খাবো,
বহুদিনের মিটে যাবে তৃষ্ণার তাপ __
নির্জন নদীতে আজ দেবো আমি ঝাঁপ
অরণ্যের পথ বেয়ে বহুদূরে যাবো।
নৌকোতে আমি আজ তুলে দেবো বাদাম,
হাল ধরে ঠিকমতো বসে বসে রবো__
আলগোছে চলে যাবে রাত্রির যাম,
তোমার বুকের প'রে প্রেম উছলাবো।
ভালোবেসে তুমি মেয়ে দিয়ে দাও ওম,
তোমাকে ভুলবো না আল্লার কসম __
তোমাকে আজ আমি নিবিড় পাবো,
হেঁটে হেঁটে চলো আজ বহুদূরে যাবো।
তোমাকেই ভালোবেসে বৈষ্ণবকবি
কত না সুধার ভার __রঙিন ছবি।
০৭.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


