কিছু বলি নাই বলে দুর্বল ভেবো না
শাফিক আফতাব..................
আমি কিছু বলি নাই বলে তুমি দুর্বল ভেবেছিলে
বললে যে লঙ্কাকাণ্ড ঘটতো, ত কি ভেবেছিলে__?
এমনই হয়___আমাদের সমাজে, আর দেশে,
বিজ্ঞ কেনো প্রান্তিক আর তৃণমূলে মেশে ?
আমি কিছু বলি নাই বলে ভেবোনা কিছু বলবো না
তুমি ভিসুভিয়াসের আগুণ দেখোনা ?
জ্বললে তবে অমন করে জ্বলবো,
বললে তবে বলার মতোন বলবো__
তাই ভেবোনা__কিছু আর বলবো না,
বলবো যেদিন শুধবো লেনাদেনা।
চুপটি তাই ঘাপটি মেরে থাকি
যা আঁকার তা কলম খোঁচায় আঁকি
যা থাকবে বাকি___মুখেই কিন্তু বলবো
মরার আগে ভালো করেই বলবো।
কিছু বলি নাই বলে দুর্বল ভেবো না
কত আমি রাগতে পারি দেখবো লক্ষ্মী সোনা।
০৭.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


