কে এসে ভরে দিলো চৈত্র প্রভাত
শাফিক আফতাব.................
কে এসে দিয়ে গেছে মুখভরা ভাত
কে এসে ভরে দিলো চৈত্র প্রভাত
কে এসে পাশে বসে দিয়েছিলো প্রেম
তারে আমি কোথায় রাখিয়ে এলেম
সে কেনো উকিঁ দেয় চোখেতে আমার
সে কেনো ভালোবাসে এত গভীর করে
কেনো আমি তার সাথে হই একাকার
গোলাপ কেনো দ্যায় শূন্য করে।
তারে আমি কিন্ত মনে রাখি নাই
সেই কিন্তু আমাকে ভোলায় ভালায়
সেই আমাকে কিন্ত শুধু ভালোবাসায়
অথচ আজ আমি তার কেউ নই।
সে শুয়ে থাকে এক গৃহের কোণে
ব্যথা দিয়ে যায় আমার মনে প্রাণে।
০৮.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


