এখন বিবর্ণ চোখে কালের ছোবল ঠেকাই
এমনসব শীতদিনের আসন্ন বিকেল ছিলো
নীতিশীতোষ্ণ মন ছিলো__শীত সকালে গরমভাতের ভাঁপ ছিলো
তোমার কুসুম কুসুম প্রেম ছিলো__তোমার দুটো সাদা চোখ ছিলো__
কখন সময় গড়িয়ে গেছে__সাদা চোখ দুটি আজ ভীষণ ধূসর
নাতিশীতোষ্ণ মনে গ্রীষ্মের গলন,
তোমার প্রেম টুকুরো টেবিলের অংশ,
তুমি আজ ঝ্ঞ্ঝায় পরাজিত সারসের মতোন পাখা ঝাপটাও
তুমি আজ কোনোমতে বেঁচে আছো__যুগের ধকলে।
অথচ আমরা শুধু একটি স্বপ্ন দেখেছিলাম
আমরা শুধু একটি গোলাপ ফোটাতে চেয়েছিলাম
আমরা শুধু দুবেলা দুমুঠো মোটাভাত আর একটু ডাল চেয়েছিলাম
গুদরীকাঁথার ওম চেয়েছিলাম।
সব ধসে গেছে
এখন বিবর্ণ চোখে কালের ছোবল ঠেকাই
সাদাচুলে কলপ লাগাই__লাল শার্ট পড়ি__তারুণ্যের সাথে মিশে যেতে চাই
তবু মন ধুরপুর করে ওঠে।
পায়ের ইস্ক্রু ঢিল হয়ে আসে !!
১০.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


