নির্লিপ্তবাস/
শাফিক আফতাব................
আমি এখন নিজের সাথে কথা বলি বেশি
পড়ানোর চেয়ে নিজে পড়ি বেশি
মানুষের কথা ভাবার চেয়ে নিজের ভাবি বেশি
এবং অপরের চেয়ে নিজকেই ভালোবাসি বেশি।
কেনোনা __আমি এখন স্বার্থপরতার কাছে হার মেনেছি।
আমি মানুষের সাথে মিশে দেখেছি__মানুষগুলো গুপ্তচর বৃত্তি করে
আমি মানুষকে জ্ঞান দিতে গিয়ে দেখেছি মানুষই বোঝে বেশি
আমি মানুষের কথা ভাবতে গিয়ে দেখেছি__তারা স্বার্থপরতার উৎস থোজেঁ
আমি মানুষকে ভালোবেসে দেখেছি__তারা শুধু কষ্ট দেয়।
আমি এখন নিজকেই চলার সঙ্গী করেছি
নিজকেই নিজের বন্ধু করেছি
নিজকেই ভালোবেসে দিন যায়__আকাশ বৃক্ষ নদী দেখে দিন যায়
কারো সাথে দ্বন্দ্ব বাঁধেনা আমার আর
আমি বেশ ভালো আছি..........
১১.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


