তোমার দেহ ছুঁয়ে দেহাহীত এক রহস্যলোকে যাই
শাফিক আফতাব.............
তুমি অন্তরঙ্গ হলে, তোমার ব্যবহার্য ভাষায়, শব্দে, ধ্বনিসাম্যে
অবিকল গোলাপের ঘ্রাণ আসে,
কিংবা কাঁচাঘুমের সুবাসে যেমন ঝরঝরে হয় শ্রান্তদেহ,__ অমন অনুভব আসে
তোমার প্রশ্বাসে প্লুত হই, রক্তে শ্রাবণ আসে, ফালগুণ আসে
বর্ণহীন এক আদিম ভাষার আওয়াজ আমাকে স্বর্গের দ্বারে নিয়ে চলে
তুমি ক্রমশ অচেনা হতে থাকো।
তোমার চোখে, চুলে, কপোলে, ভ্রু আর দেহের ভাঁজ হতে ক্রমশ উড়তে থাকে
অজস্র নীল ফড়িং,
আামি তোমার দেহ ছুঁয়ে দেহাহীত এক রহস্যলোকে যাই__
যেখানে তুমি নাই__তোমার দেহের সুবাস আছে, তোমার দেহ নেই, তুমি আছো।
১১.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


