এসো, তোমাকে ওয়াই ক্রোমোজম দেবো
শাফিক আফতাব...........
তোমার শুধু মেয়ে হয়__
সংসার ভাঙার উপক্রম তোমার__
শাশুড়ি ননদী গালমন্দ করে__
সাহেব তোমাকে প্রহার করে__
অগ্নিদগ্ধ করে__বাক্যবাণে প্রাণে জ্বালায় তুষের আগুণ
তু্মি এসো একদিন,
এক নির্জণে__অমাবস্যায়,
আমি তোমাকে ওয়াই ক্রোমোজন দেবো
দেখবে,তোমার সংসার ভাঙবে না
তুমি হবে ছেলের মা___পদাতিক বাহিনীতে ঢুকিয়ে দিয়ে বলতে
পারবে__এই দেশ রক্ষায় তুমিও ভূমিকার রাখছো।
তোমাকে আর ক্রমাগত মেয়ে হবার কলঙ্কের দাগ
সিঁদুরের মতোন পড়ে, কাঁদতে হবেনা, তুমি এক সৈনেকের মা হবে।
পাকাপোক্ত হবে তোমার সংসার।.........
১১.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


