যাদুতন্ত্র
শাফিক আফতাব............
আমি মানুষকে হিংস্র হতে দেখেছি
আমি মানুষকে পাশবিক হতে দেখেছি
আমি মানুষকে প্রতারক হতে দেখেছি__
আমি মানুষকে মানবিক হতে দেখিনি।
আমি মানবিক হাতে রেখেছি হাত
হায়, কী অদৃষ্টের লিখন, মুহূর্তেই তা হয়েছে হায়েনার হাত!
আমি মানুষকে দিলাম শ্রদ্ধার এক প্যাকেট ইনটেক উপহার,
দিলাম স্নেহের দুফোটা শিশির__ইবলিশ তাতে ঢেলে দিলো গোরোচনা__
পরে তা শত্রুতার অনুষঙ্গ হলো।
আমি এগিয়ে দিলাম ভালোবাসার হাত
পরমুহূর্তেই তা হলো বিষের গরলপেয়ালা।
আহা ! কী একখান ভাগ্য বটে আমার !
মানুষগুলো কত মানবিক কাজ করে
পত্রিকার পাতা ঘিরে আসে মানবতার দীর্ঘ প্রতিবেদন,
মসজিদ মন্দির নির্মিত হয়__হয় স্কুল, কলেজ, মাদ্রাসা__
জনকল্যাণমূলক কত কাজ হয়,
তবু কেনো অভাব এত মানবতার,
তবু কেনো এত অভাব সত্য আর সুন্দরের __
আমরা সুশ্রীতাকে সুন্দর বলে জানি
আমরা আজ বিলাসকে শান্তি বলে জানি
সুখকে আনন্দ বলে জানি__
মূলত অামরা কিছুই জানিনা__
মানবিক মানুষের বড় অভাব আজ সমাজে
মুখের বুলিতে জোটে অজস্র মানবিক মানুষ, জোটে টিভির রঙিন পর্দায়
আর জোটে রাজনৈতিক জনসভায়, জোটে প্রাঞ্জল দীর্ঘ ভাষণে।
আমি সেইসব মানুষের মানবিক ভাষণ বিশ্বাস করে বাড়াই ভালোবাসার হাত__
আমি সেইসব মানুষের বাণীকে পরম মান্য বলে জেনে জানাই স্যালুট,
অথচ পরমুহূতেই স্যালুটের হাতে পাই, অপমান, কুৎসিত কদর্য এক পাশবিতার ছোবল।
কী যাদুতন্ত্রে আমার উপর ভর করে
আমি মানবিক মানুষ পাই না একটিও......
১১.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


