আমি পালাইনি কোথাও
শাফিক আফতাব.................
আমি পালাইনি কোথাও__কোথাও লুকোয়নি
এই দ্যাখো আমি, দিনদুপুরে রাজপথে সিটিবাসে চষে বেড়াই পুরো শহর
কানাগলি, ফ্লাই ওভার, আন্ডারপাশ, বিস্তৃীর্ণ এ্যাভিনিউ, অভিজাত এলাকা,
বিলাশবহুল বিপণিবিতান__সর্বত্র আমি ঘুরেফিরি, সকাল দুপুর কিংবা হেলেপড়া বিকেল,
কখনো রাতের গাঢ় আঁধার, কখনো সোডিয়াম লাইটের হলুদ আলোয়__
কে বলে আমি জীবন থেকে পালিয়ে গেছি
আমি ঠিকই প্রতিদিন সকালের স্নান সারি, অফিসে যাই, কিংবা ডায়াসে দাঁড়িয়ে দেই দীর্ঘ ভাষণ,
কখনো রাজনৈতিক নেতার মতোন, কখনো তুখোর হকারের মতোন চমক দিয়ে কথা বলি,
ঘুরিফিরি, রাতে বাসায় ফিরে স্ত্রীর সাথে একগালি হাসি হেসে বিনিময় করি সারাদিনের জমানো প্রেম,
রাতের অন্ধাকারে কখনো তার প্রয়োজন সেরে ওপাশ হয়ে শুই,
কিংবা নরম ঈষৎ আলোর ভেতর বালিশে ঠেস দিয়ে কখনো রাত কাটাই
আমি ক্রমশ বাবুর বাবা হই,
তরুণসম্প্রদায় যুবকের সারিতে দাড়িয়েঁ লোকসুলভ কথা বলে,
রাজা যায়, রাজা আসে__স্বপ্ন দেখায়, অপরাধির ফাঁসি হয়, পাপিষ্টের কাশি হয়__
সূর্য ওঠে, অস্ত যায়__জোয়ার আসে__ভাটা হয়, কিশোরীগুলি ঝুলে যায় বয়সের ভারে।
আমি ক্রমশ কেমন এক রহস্যময়তায় ধীরে ধীরে সামনে চলি
সবকিছু যেন গাঢ় আঁধারে জমাট হয়ে আসে, মুখ দিয়ে আর আগের মতোন খইকথা ফোটেনা,
মানুষ বলে আমি পালিয়ে বেড়াই__
তুমি বলো__আমাকে কোন পরী ধরেছে যেন, __আমি উচ্ছল মানুষটি কেমন হয়ে গেলাম যেন !
অথচ আমি কোথাও পালাইনি__আমি সবার সাথে মিশে আছি, মিশে থাকি।
আমি কোথাও লুকাই নি, লুকিয়েছি নিজের ভেতর, আমি আমার ভিতর পালিয়ে বেড়াই।
১২.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


