বেলাশেষে অস্ত যায়, ভালোবাসা ফুরিয়ে যায়, টগবগে যৌবনে আসে মন্থরতা
এক সময় ঘুণে পোকাদের খাদ্য হয় আমাদের প্রেম আর ভালোবাসার কবিতা
কত অপরূপ রূপে উর্বশী রমণী ভালোবেসে ঋণী করে আমাদের পুরুষের হৃদয়
হৃদয়ের খেলা শেষে তবু ফেলে দিয়ে চলে যাই আমাদের সঞ্চয়।
জানি বেশাশেষে ঘুটঘুটে অন্ধকার, পথ হারাবার ভয়,
তবু ভালোবাসা আর স্বার্থকে আমার টেনেছিঁড়ে খাই
গবাদী কিংবা হিংস্র পশুদের মতোন ভোজ্য টানাটানি করি ভাই
পদোন্নতি আর স্বার্থের জন্য ক্রমাগত জপ করি মহাশয় ! মহাশয়।
বেলা যে যায়, কারো কর্ণকুহুরেঢুকে না সে অন্তর্গত ক্ষয়ের ঘাত
সততার বুলিগুলি শুধু মুখে মুখে আওড়ায় সমাজসংস্কারকগণ
তারা নিয়ে আসতে চায় পরিবর্তনের নতুন এক প্রভাত
উজাড় করে দেয় তারা ভালোবাসার পুবালী উষার গগন।
জীবনকে যাপন করে দেখেছি এ এক বড় রহস্যের জাল
হোক সুষ্টির সেরা মানুষ মূলত কিন্তু গবাদী পশুর পাল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


