আমি তোমাকেই চেয়েছিলাম, যে তুমি শিশির ভালোবাসতে, ভালোবাসতে জংসনের রাত্রির গভীরের নীরবতা, যে তুমি সহজেই কাঁদতে পারতে, বুভূক্ষের মুখে তাকালে সহজেই গলে যেতো তোমার দুচোখ, নিরন্ন মানুষের কান্না দেখে যে তুমি আমাকেই ভুলেছিলে, আমি তাকে ভালোবেসেছিলাম। আমি তাকেই ভালোবেসেছিলাম, যে তুমি লকলকে লাউপাতার মতোন ছুঁয়েছিলে আমার মনমাঁচা, যে তুমি বৃষ্টির স্পর্শে অরণ্যফুলের ঘ্রাণে দিতে অভিবাদন, যে তুমি আবহমান বাংলার ভেজা মাটির সোঁদাগন্ধে আমাকে ভরাতে পারতে, আমি তাকেই ভালোবেসেছিলাম,
যে তুমি আজ চওড়া হিল পড়ে শাড়ির পত পত শব্দে মাত করছো রাজপথ, যে তুমি বিদেশী ঘ্রাণে আমার প্রাণে জাগাচ্ছো কামনার রং, যে তুমি রঙিন আঁধার ভালোবাসো__তাকে আমি ভালোবাসিনা, কেনো না আমার পূর্বপুরুষের রক্তে শ্যাওয়ার আস্তরণ, ধানফুলের ম ম গন্ধ, অরণ্যের লতাপাতার মতোন যাদের ভাষা,পাখিদের মতোন যাদের ভালোবাসা ..
হে আধুনিকা মেয়ে, তুমি, র্যাংকিন স্ট্রিটে ঘুমায়, ধানফুলের গন্ধে আমি হৃদয় জুড়াই.....
১৩.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



