শুধু মনে রাখো : ভালোবাসা বলে কিছু নেই,
ভালোবাসা ভোকের জ্বালায় যে হাতপা দাপাদাপি করে সেটা প্রাণের স্ফূরণ
দেহ থেকে প্রাণ উবে গেলে জানবে ভালোবাসার মরণ
ভালোবাাসা পরজীবী উদ্ভিদ, যেন সুদৃশ্য স্বর্ণলতা বৃক্ষের শীর্ষেই।
প্রানবৃক্ষের অস্তিত্বহীন ভালোবাসার স্বর্ণলতা বাঁচে না একটি দিন
প্রাণের রসহীন
প্রস্রবণ আর অভিস্রবনে সালোকসংশ্লেষণে যখন বৃক্ষ হয় প্রাণবন্ত
স্বর্ণলতা কী সুন্দর জীবন্ত।
তবু মানুষ ভালোবাসার গালগল্প করে
তবু মানুষ ভালোবাসার ভারে ইমারত গড়ে
ভালোবাসার জন্য মানুষ তবু সাত সমুদ্র পাড়ি দেয়
ভালোবাসা যে প্রাণের ভোজ্য কে কারে বুঝায় ?
ভালোবাসা বলে কিছু নেই, ভালোবাসা কিছু নয়
ভালোবাসা প্রাণের প্রদাহ, উত্তেজনা, দেহের সাথে প্রাণের অন্বয়।
১৩.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



