নারীকে ভালোবেসে দেখলাম, সদ্যফোটা ফুল
সুবাসের ভেতর লুকিয়ে থাকে নারীর রহস্য
নারীকে ভালোবেসে আবার জীবনটাই ভুল
নারীর ভেতরেই আবার আনন্দ পুলক হাস্য।
নারী কিন্তু নদী, পাড় ভাঙে আবার করে পাললিক
নারী কিন্তু আলেয়া মিথ্যে আর অলিক
নারী কিন্তু জননী স্বপ্নদায়িনী, শুশ্রূয়ার আধার
নারী আবার সুখ শান্তি, আনন্দ অপার।
নারী কিন্তু ভূমি, মৃত্তিকার নরম শরীর
নারী বসন্তের বাতাস, আবার শীতের শিশির
নারী যুদ্ধের দামামা, কবিতার উপমা, ছন্দের ঝংকার
নারী আবার প্রিয়তমা আমাদের স্রষ্টার।
যুগে যুগে নারী আর নদী পৃথিবীরে করেছে শস্যময়
নারীর ভেতরেই আবার পৃথিবীর সেরা প্রেমিক জন্ম লয়।
১৩.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।