সবকিছু মিথ্যে__মৃত্যুই সত্য
সত্যের নৃত্য বাজেনা নিত্য, মিথ্যার সাথে বসবাস
এই ঘর ঘর নয়, এটা যে পরবাস,
শুধু চাই আমরা অঢেল বিত্ত।
ভালোবাসা প্রেমে মশগুল নারী পুরুষ বণিতা
পথ চলতে আমাদের কত রকম ভণিতা
কত কথা কত প্রেম কত গান কবিতা
মদ মাগি মধু আর কত সুর সবিতা।
প্রাণ যদি না থাকে খাঁচার ভেতরে
প্রেম পাবে কোথা তুমি বলতো ভাতিজা
দেহ তো একখানা জড়ের কাঠরে
প্রেম তো গাঁজাখোরের এক ছিলিম গাঁজা।
সবকিছু মিথ্যে মৃত্যুই সত্য
এসো তবে শুদ্ধ করি আমাদের পিত্ত।
১৪.০৬.২০১৪
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৪ সকাল ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



