বরুণা, বলো ; কারো কাছে করুণা চেয়েছি
কারো দ্বারে আড়ি পেতে থেকেছি দয়ার জন্য
আমি তো শুধুই তোমাকেই ভালোবাসতে চেয়েছি
স্বার্থের, বিলাসের জন্য, বলো ; হয়েছি বন্য।
কারো কাননের ফুলের বোঁটায় লাগায় নি হাত
কারো গাছের পাকা আমে দেইনি ঢিল
চুরির অপরাধে বলো কারো খেয়েছি কিল ?
কারো পাকাধানে মই দিয়ে নষ্ট করেছি দুধভাত ?
শ্রমে আর প্রেমে এই জীবনকে করতে চেয়েছি যাপন
ভালোবাসায় তোমাকে করতে চেয়েছি আপন
সত আর সততার শিশিরের জলে শুধু ভিজতে চেয়েছি
এই অপরাধে আমি আজ কোনোমতে বেঁচে আছি...
বরুণা বলো, হারাম খেয়ে কোনোদিন করেছি আরাম
তবে কেনো আমার হলো এই দুরারোগ্য ব্যারাম ?
১৪.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



