আমি তো পারি নাই কাউরে ভালোবাসা দিতে
কীভাবে ভালাবাসতে হয় তাও জানিনা গবেট ছাত্র আমি
আমি শিখি নাই কীভাবে ফুল নিতে হয় কারো হাতে
আমি তো জানিনা নারীর ভালোবাসা হীরের চেয়ে দামি।
রমণীর মানভাঙার সূত্র আমি শিখি নাই কোনো পাঠ্য বইয়ে
ছলনার সূত্রাবলিও জানিনা, যেমন জানি উচ্চতর গণিতের সূত্র
কেমন বিলাসী আর কামুক হয় স্বৈরচারী রাজার পুত্র __
আমি তো চিরকালই থাকলাম আনাড়ি বোকা আর গাইয়ে।
জীবনে আমার তাই কেউ হইলো না আপন, হৃদয়ের মানুষ
কারো জন্য আমি দিলাম না দুফোটা রক্ত, হৃদয়ের সুবাস
এ জীবন আমার এমনই গেলো, আমি শুধু মানুষের মুখোশ
আমার ভেতরের কষ্টের পদাবলির হলো না এতটুুকু প্রকাশ।
জীবন আর ফিরে যাবেনা, পুকুরপাড়ের মাটির ঢিলাটির উপর
মনের কার্ণিশে চিরদিনই বাজিবে সুরঞ্জনার ঝমঝম নুপুর।
১৪.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



