উপচে পড়া স্পর্শগুলো ঢেকে রাখো
মুঠো মুঠো আনন্দগুলো আমাকে দাও
খুলে ধরো তোমার আবহমান নান্দনিক সাঁকো
নিঝুমরাতে এত কেনো কাঁদাও ?
কান্নার আগুনে পুড়ে পুড়ে সাড়া
জমে আছে আমার অন্তর্গত ফোয়ারা
জমে অাছে পুলকের ঝুরঝুর পাঁপড়ি
এত কেনো পাষাণ হে পাথরনারী।
শব্দের মূল ভেঙে দাও ভালোবাসার প্রত্যয়
তোমার জমিন আজ ইজারা দাও
তোমাতেই মিশে হবো আজ নিরত্যয়
যদিও আজ আমায় নরকে পাঠাও।
মনের হুক খুলে ভুলে করো ভুল
নিঝুমরাতে হও প্রস্ফুটিত ফুল।
১৩.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



