জেনে গেছি, নারী শুধু নদী নয়, নক্ষত্র ;
পুরুষের ভেতরে রমণের ঝুরঝুরে পুলক __
নারীতে অবগাহনের নেশায় যায় দিবারাত্র
নারী স্বর্ণলতা, কী সুন্দর কেমন লক লক!
নারীর কাছেই আমি শিখেছি নদী ভাঙনের সূত্র
অভিযোজনের সূত্রাবলিও তার কাছে শেখা
কেনো সিংহাসন ছাড়েন রাজার পুত্র __
কবিদের কেনো এত গান গীতি লেখা।
নারী আমাকে দিয়েছে সুন্দরের শব্দমালা
নারী আবার আমারে ভিখেরি করেছে, সম্বলহীন
নারী জন্যই আজ আমার এত বেশি ঋণ
নারী জন্যই জীবনের এত অভিঘাত, জ্বালা।
নারী শুধু নদী নয়, অনাদী অনুভবের আধার
নারী শুধু ছলনা নয়, বেঁচে থাকার অানন্দ অপার।
১৫.০৪.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



