দুধের শুভ্রতায় প্রেমের প্রোটিনে দিয়েছিলে মাল্টভিটামিন
আমারে করেছিলে কী সুন্দর রঙিন
নান্দনিক গঠনশৈলির স্পর্শে হৃদয়ে দিয়েছিলে হরষের স্বাদ
তোমাকে পেয়ে পেয়েছিলাম রাজার প্রাসাদ।
তোমাকে পেয়ে পেয়েছিলাম সাত রাজার ধন
তখন আমার কেমন শুভ্র সত্য মন
ফালি ফালি আনন্দের জোছনায় রোশনাই হয়েছিলো ঘর
তখন আমি ছিলাম খাঁটি এক মধুকর
তখন আমি খাঁটি এক মধুকর
তুমি ছাড়া কেহ নাই এই পৃথিবীর ভিতর
তুমি সুখ তুমি শান্তি তুমি আলো আর তুমিই আকাশ
তুমিই ছিলে আমার পৃথিবী, দখিনা বাতাস।
তুমি নাই, আমি বেঁচে থাকি, ভাঙা খুঁটির ঘর
'কে যেন রুমাল নাড়ে পরানের গহীন ভেতর'।
১৫.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



