নারীর কাছেই শিখেছি বর্ণমালা, শব্দগঠেন, প্রাঞ্জল বাক্যের ব্যবহার
নারীর কাছেই শিখেছি প্রকৃতির রূপ রস আর রঙের খেলা
নারীর কাছেই পেয়েছি পৃথিবীর সমুদ্র ভ্রমনের দুঃসাহস, প্রেরণা অপার
নারীর জন্যই কত রঙিন হয়েছে আমার এই নিঝুম নিরালা।
নারীই আমাকে দিয়েছি বাঁচার স্বাদ
বুঝিয়েছে পৃথিবীর নদী নক্ষত্রে কত আনন্দ অগাধ
নারীর কোলে মুখ রেখে আমি শিখে নিয়েছি এটাই এক বিকল্প স্বর্গ
নারীই আমাকে শিখিয়েছে ভালোবেসে মানুষ প্রেয়সীরে কেনো দেয় অর্ঘ।
নারী আমার প্রেরণা, বাঁচার চেতনা কাজের ক্লান্তিনাশক অনুভব
দুঃখ দৈন্য দশায় হতাশায় নারীর স্পর্শে কোলাহল কলরব
নারী আমার কবিতা, ছন্দ, উপমা, শিল্পের অপরূপ রূপ,
নারীই জন্যই আমি এক রঙিন মধুপ।
নারী তুমি দিয়েছো পুষ্টি, কৃষ্টি আর করেছো নবরূপে সৃষ্টি
মেঘের দেহ গলে তাই কি পড়ে বৃষ্টি, ?
১৬.০৬.২০১৪
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



