জীবনের পথটাকে থেমে দিলাম,
স্বপ্ন যদি না থাকে পথ থামবে না ?
স্বপ্নই তোঁ বেচে থাকার স্বাদ
স্বপ্নই তো চলার পথ।
স্বপ্নহীন জীবন বন্ধ্যানারী, মরানদী
ধু ধু বালুচর,
স্বপ্নকে থেমে দিয়ে আমি অনন্তের অনুচর।
স্বপ্নের পিছে পিছে সময় গেছে মিছে
আলেয়ার ছায়াবজি __
মাকাল বৃক্ষরাজি।
খুঁদকুঁড়ো যা পাই, খাই তাই
পাখির মতোন ঘুরেফিরি বনান্তর
কী হবে স্বপ্নের ডানায় ভরে করে ;
চোরাবালি, স্বপ্নহীন বেঁচে থাকি মন্থর ।
২০.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



