আমের ফরমালিন ধ্বংসে নেমেছে পুলিশ
মানবের বীজে দুষণ আছে
কোর্টে না হয় তোমরা করলে নালিশ
মানবের রক্তে যে গোরোচনা আছে।
সাড়াবে কী করে মানবের দুষণ
চুরি চামারি করে খায় যে ঘুষ
তারাই কিন্তু আবার উপাধীতে ভূষণ
তারাই কিন্তু গণ্যমান্য পুরুষ।
ফলের ফরমালিন সাড়াবার আগে
মানবের দুষণ যে সাড়ানো দরকার
মানুষ বেঁচে থাক রাগে অনুরগে
এই কথাটি আমাদের বুঝুক সরকার।
অপরাধের দোষ কী দোষ তো মানবের
মানব শুদ্ধ হলে থাকে না দুষণের জের।
২০.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



