তোমাকে ভালোবাসার আমি পাই না সময়
কাজের গভীরে যে ডুবেছি আমি
বৃষ্টির জলে কত প্রেম পরিণয়
ভালোবাসার কত আজ সালতামামি।
জীবনের সোনার হরিণ ছিনিয়া আনিবো
তোমার হাতে তুলে হবো সার্থক প্রেমিক
বসন্তের হবো আমি সুদর্শন পিক
তোমার তরে নতুন এক পৃথিবী বানাবো।
কটাদিন সয়ে থাকো হে নন্দিনী মেয়ে
তোমার জন্যই তো এই যু্দ্ধ আমার
স্বর্গ পেয়েছি যে তোমাকে পেয়ে
তুমি তো বিশাল এক প্রেমের খামার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



