জীবন তোমাকে যাপন করতে শুধু দুবেলা দুমুঠো ভাত চেয়েছিলাম।
কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি।
আমি বলিনি রাজপ্রাসাদের মখমলের আনন্দ আমার দরকার।
তিন রমণীর স্বামীও হতে চাইনি।
বিদেশি মদ আর মাগিদের মিশ্রণে রঙিন আঁধাঁরও চাইনি।
আমি শ্রাবণের বৃষ্টিধারা চেয়েছিলাম।
দুবিঘা ফসলি ভূমি চেয়েছিলাম।
পৈত্রিক সূত্রে, না হয় নিজেরই কায়িক শ্রমে।
ঘুষে উপঢৌকনে কিংবা যৌতুকের বিনিময়ে উপহারে চাইনি।
জীবন আমি তোমাকে শুধু যাপন করতে চেয়েছি।
শাকপাতা ভাত,
কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি।
এইটুকু অধিকার তোমাকে দিতে পারলাম না জীবন
এখানে কাজের পারিশ্রমিক নেই, ভালোবাসা দেবারও প্রেমিকা নেই
শুধু আছে মুখের বুলি, কী সুন্দর রঙতুলি, আর অলিক কলিগের ছল,
মিথ্যে মদির মধুর রাত,
জীবন তোমাকে যাপন করতে চেয়েছি, আপন কেউ হয়নি,
তোমার থেকে পালিয়ে বেড়াই ।...............২০.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



