বৃষ্টির জলে ধোয়া কদমফুল তুমি __
পরমশিল্পীর নিপুণ কারুকার্যময় ভাস্কর্য
কেমন অনবদ্য বিস্ময় অদ্ভূত আশ্চর্য __
কেমন গলে দিয়ে যাও আমার মনভূমি।
চোখ চুল চঞ্চু আর অন্তর্বাসের উষ্ণতা
ভিজে ভেতর থেকে ভেসে উঠলো সুন্দরের বৃত্তি
বৃষ্টির জলে ভিজতে থাকলো প্রাঞ্জল কবিতা
ভেতরে জন্ম হলো ভালোবাসার ভিত্তি।
এসো আজ সারাদিন বর্ষার জলে ভিজি
অরণ্য বিহঙ্গ আমরা ঘুরেফিরি উদার আকাশ
অরণ্য পাতার ভেতর করি হৃদয়ের প্রকাশ
এসো আজ আবহমান ভালোবাসা সৃজি।
আজ বর্ষা অভিসারে অসার পৃথিবী
তুমি আমি আজ প্রেমের দ্রবনে দ্রবি।
২১.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



