এখন ঘরের দেয়াটাকেও বিশ্বাস হয় না
ও কানকথা শোনে, গোয়েন্দাগিরি করে,
অত্যাধুনিক যুগে সকলেই তুখোর গুপ্তচর
সবজান্তা সমসের, টাউট আর বাটপার।
এখন বুদ্ধিজীবীর সংখ্যা দেশে প্রচুর
কবির সংখ্যা তারচে বেশী
বাগ্মি তো সকলেই
অবাধ ভালোবাসাবাসি।
কথার বুলিতে পরিশুদ্ধ মানুষ
কথায় চিড়ে ভেজে
খাস জমি পায় লিজে
অমায়িক উত্তমপুরুষ।
নিজের চরকায় তেল দেই
চাচা হয়ে আপন প্রাণ বাঁচাই।
২১.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



