অভিঘাতে প্রভাত হয় রাত
ভাতের জন্য ভৃত্য কাঁদে
বাকী চাহিলে মাথায় হাত
জন্মেই সে পড়েছে ফাঁদে।
খাদ্য বস্ত্র বাসস্থান এরই সংস্থান
করতে মানুষ চুরি চামারি করছে
ভাউচারে লিখছে, টেন্ডার বাগাচ্ছে
খাচ্ছে ঘুষ, তারাই উত্তম পুরুষ।
সৎ রুজিতে খুঁজে আনতে গেলে
পাওয়া যাবে মৃত্তিকামানব কতিপয়,
শিক্ষিতের বিলাস বেশি, তীব্র প্রণয় __
খলিল চাচার মতোন মানুষ কি হয় ?
প্রান্তিকের জন্মই অভিশাপ
উচ্চবিত্তের বিলাস, ফোনালাপ।
২১.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



